ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ৬:০৭ অপরাহ্ন

’এ’ ক্যাটাগরির ৫ শেয়ারে সবুজবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’এ’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস, জেএমআই হসপিটাল, ইনডেক্স এগ্রো, এনসিসি ব্যাংক ও আমান ফিড লিমিটেড।

জেএমআই সিরিঞ্জ

কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ৮০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৩০ টাকা  দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১২২ টাকা ৯০ পয়সা থেকে ১৩০ টাকা পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১০৫ টাকা ৯০ পয়সা থেকে ১৭২ টাকা পরযন্ত লেনদেন হয়।

জেএমআই হসপিটাল

কোম্পানিটির ৪ টাকা ৫০ পয়সা বা ৯.৮০ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৪৫ টাকা থেকে ৫০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৯ টাকা ৪০ পয়সা থেকে ৬৩ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ইনডেক্স এগ্রো

কোম্পানিটির ৫ টাকা ২০ পয়সা বা ৭.৪৮ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৭৪ টাকা ৭০  পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৬৯ টাকা ৮০ পয়সা থেকে ৭৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৫৭ টাকা থেকে ৯৩ টাকা  পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া এনসিসি ব্যাংকের ৬.২১ শতাংশ ও আমান ফিডের ৫.৬৬ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ