ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ৬:০৯ অপরাহ্ন

আর্নিংস কল ডেকেছে সিটি ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক ২০২৬ সালের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের উপর আর্নিংস কল ডেকেছে। একারণে কোম্পানিটি আগামীকাল ৫ মে বিকাল ৪টায় ভার্চুয়ালি একটি অনুষ্ঠান করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই অনুষ্ঠানে সিটি ব্যাংক ২০২৫ সালের আর্থিক প্রতিবেদনের তথ্য চিত্র তুলে ধরবে।

বিশ্বজুড়ে বর্তমান ও সম্ভাব্য বিনিয়োগকারী, গবেষক ও বিশ্লেষক এবং পুঁজিবাজারের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের এই অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। অনুষ্ঠানে অংশগ্রহণের ওয়েব লিঙ্ক: https://meetbd.live/citybank2026Q1, ইউজার নেম: citybankq1, পাসওয়ার্ড: citybank2026।

উল্লেখ্য, সিটি ব্যাংক ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ৫৮ পয়সা।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ