ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ৫:২৪ অপরাহ্ন

সাপ্তাহিক রিটার্নে ১৫ খাতে দরপতন

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১৫ খাতে দরপতন হয়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৫ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের লোকসান গুনতে হয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে পাট খাতে। এই খাতে ৬.৪১ শতাংশ দর কমেছে। সিরামিক খাতে ৪.১১ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

আর্থিক খাতে ৪ দশমিক ০২ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে কাগজ খাতে ৩.৪১ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ২.৬ শতাংশ, ট্যানারি খাতে ২.৫ শতাংশ, বস্ত্র খাতে ১.৬১ শতাংশ, আইটি খাতে ১.২৭ শতাংশ, প্রকৌশল খাতে ১.১১ শতাংশ, ফার্মা খাতে দশমিক ৯২ শতাংশ, সেবা-আবাসন খাতে দশমিক ৮৯ শতাংশ, সিমন্ট খাতে দশমিক ৬৬ শতাংশ, কর্পোারেট বন্ড খাতে দশমিক ৫৫ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৫৫ শতাংশ ও বিবিধ খাতে দশমিক ১৮ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ