ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ৫:২৫ অপরাহ্ন

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে ব্যাংক খাত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৮.৯ শতাংশ রয়েছে এ খাতের অবদান।

ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সাধারণ বিমা খাত। এই খাতে ১৬.৬ শতাংশ লেনদেন হয়েছে।

তৃতীয় সর্বোচ্চ প্রকৌশল খাতে ১১.৭ শতাংশ লেনদেন হয়েছে।

খাতভিত্তিক লেনদেনের মধ্যে- বস্ত্র খাতে ১০.৪ শতাংশ, ফার্মা খাতে ৮.২ শতাংশ,খাদ্য খাতে ৬.৩ শতাংশ, জ্বালানি বিদ্যুৎ খাতে ৪.৭ শতাংশ, বিধি খাতে ৪.৫ শতাংশ, জীবন বীমা খাতে ৪.৩ শতাংশ, আইটি খাতে ৩ শতাংশ, ট্যানারি খাতে ২.২ শতাংশ, সেবা খাতে ২.২ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৫ শতাংশ, কাগজ খাতে ১.৪ শতাংশ,আর্থিক খাতে ১ শতাংশ, সিরামিক ও টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৯ শতাংশ,  সিমেন্ট খাতে দশমিক ৮ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে দশমিক ৫ শতাংশ ও পাট খাতে দশমিক ১ শতাংশ লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ