ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ৪৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এপেক্স স্পিনিং লিমিটেডের। কোম্পানিটি ১০ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

রানার অটো মোবাইলসের ৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

ফাইন ফুডসের ৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জিকিউ বলপেন ৩ কোটি ৮১ লাখ, ডমিনেজ স্টিল ২ কোটি ১৮ লাখ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস ১ কোটি ৬ লাখ, এনসিসি ব্যাংক ১ কোটি ১০ লাখ, নর্দার্ণ ইন্স্যুরেন্স ১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ