ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ৪৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এপেক্স স্পিনিং লিমিটেডের। কোম্পানিটি ১০ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
রানার অটো মোবাইলসের ৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
ফাইন ফুডসের ৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জিকিউ বলপেন ৩ কোটি ৮১ লাখ, ডমিনেজ স্টিল ২ কোটি ১৮ লাখ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস ১ কোটি ৬ লাখ, এনসিসি ব্যাংক ১ কোটি ১০ লাখ, নর্দার্ণ ইন্স্যুরেন্স ১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/