ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৩৫ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে ৩১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শেপার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। কোম্পানিটি ১৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডমিনেজ স্টিল ৪  কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

ফেডারেল ইন্স্যুরেন্স ২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স স্পিনিং ১ কোটি ৯৬ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ১ কোটি ৬৮ লাখ, ড্যাফোডিল কম্পিউটার্স ২ কোটি ৩৮ লাখ, স্ট্যান্ডার্ড ব্যাংক ২ কোটি ৪০ লাখ ও সানলাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ