ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে ৩১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শেপার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। কোম্পানিটি ১৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডমিনেজ স্টিল ৪ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
ফেডারেল ইন্স্যুরেন্স ২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স স্পিনিং ১ কোটি ৯৬ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ১ কোটি ৬৮ লাখ, ড্যাফোডিল কম্পিউটার্স ২ কোটি ৩৮ লাখ, স্ট্যান্ডার্ড ব্যাংক ২ কোটি ৪০ লাখ ও সানলাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/