ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫:১২ অপরাহ্ন

সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১২ খাতে

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১২ খাতে দরপতন হয়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের লোকসান গুনতে হয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সিমেন্ট খাতে। এই খাতে ২.৮৮ শতাংশ দর কমেছে। ব্যাংক খাতে ১.৪৬ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

পাট খাতে ১ দশমিক ২৫ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সেবা-আবাসন খাতে ১.১১ শতাংশ, খাদ্য খাতে ১.০৮ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৭৭ শতাংশ, আর্থিক খাতে দশমিক ৪১ শতাংশ, কাগজ খাতে দশমিক ৩৮ শতাংশ, কর্পোরেট বন্ড খাতে দশমিক ৩২ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে দশমিক ২১ শতাংশ, জীবন বীমা খাতে দশমিক ৯ শতাংশ ও বিবিধ খাতে দশমিক ০.০২ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ