ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রকৌশল খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৭.২ শতাংশ রয়েছে এ খাতের অবদান।

ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ফার্মা খাত। এই খাতে ১১.৬ শতাংশ লেনদেন হয়েছে।

তৃতীয় সর্বোচ্চ সাধারণ বীমা খাতে ১০.৩ শতাংশ লেনদেন হয়েছে।

খাতভিত্তিক লেনদেনের মধ্যে- বস্ত্র খাতে ৯.১ শতাংশ, ব্যাংক খাতে ৯ শতাংশ, বিবিধ খাতে ৭.৭ শতাংশ, খাদ্য খাতে ৭.৩ শতাংশ, আইটি খাতে ৫.৭ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩.৯ শতাংশ, কাগজ খাতে ৩.৬ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২.৫ শতাংশ, জীবন বীমা খাতে ২.৪ শতাংশ, সেবা-খাতে ২ শতাংশ, সিরামিক খাতে ১.৯ শতাংশ, আর্থিক খাতে ১.৬ শতাংশ, ট্যানারি খাতে ১.৬ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৯ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে দশমিক ৮ শতাংশ, সিমেন্ট খাতে দশমিক ৭ শতাংশ ও পাট খাতে দশমিক ১ শতাংশ লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ