ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫:৩২ অপরাহ্ন

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৯ খাতে

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ৯ খাতে দর বেড়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সিরামিক খাতে। এই খাতে ৪.৮৪ শতাংশ দর বেড়েছে। আইটি খাতে ৩.৮৮ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

সাধারণ বীমা খাতে ৩ দশমিক ৪২ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে মিউচ্যুয়াল ফান্ড খাতে ২.৭৬ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ২.৪৮ শতাংশ, বস্ত্র খাতে ১.৭৫ শতাংশ, প্রকৌশল খাতে ১.৫৮ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ৮৮ শতাংশ, ফার্মা খাতে দশমিক ১৫ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ