শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালক পর্ষদের ৪০৬তম সভা ০৮ এপ্রিল ২০২৬ইং তারিখে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ সভায় সভাপতিত্ব করেন।
উক্ত সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সালের সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী অনুমোদন দেয়া হয় এবং এর ভিত্তিতে ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১৩ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেন। তাছাড়া সভায় বেশ কিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান জনাব মহিউদ্দিন আহমেদ ও জনাব ফকির আখতারুজ্জামান, পরিচালকবৃন্দ জনাব মো: সানাউল্লাহ সাহিদ, জনাব আক্কাচ উদ্দিন মোল্লা, জনাব খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জি. মো: তৌহীদুর রহমান, জনাব মো: মশিউর রহমান চমক, জনাব ফকির মাসরিকুজ্জামান, জনাব আবদুল হাকিম, স্বতন্ত্র পরিচালক জনাব নাসির উদ্দিন আহমেদ ও জনাব মো: রিয়াজুল করিম উপস্থিত ছিলেন। এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব জনাব মো: আবুল বাশার উপস্থিত ছিলেন।


















