ঢাকা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৩৮ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে ৩৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। কোম্পানিটি ৯ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

ফাইন ফুডস ৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ল্যাম্পস ১ কোটি ৬৮ লাখ, লাভেলো ২ কোটি ৩৬ লাখ ও প্রগতি কুইন সাউথ টেক্সটাইল ৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ