ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে ৩৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। কোম্পানিটি ৯ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
ফাইন ফুডস ৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ল্যাম্পস ১ কোটি ৬৮ লাখ, লাভেলো ২ কোটি ৩৬ লাখ ও প্রগতি কুইন সাউথ টেক্সটাইল ৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/