ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ১:৪৩ পূর্বাহ্ন

যুদ্ধবিরতির খবরে রাজপথে ইরানিদের উচ্ছ্বাস

পাঁচ সপ্তাহ ধরে চলা যুদ্ধে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। এ খবরে রাজপথে নেমে উল্লাস করেছেন ইরানের রাজধানী তেহরানের বাসিন্দারা।

স্থানীয় সময় আজ বুধবার (৮ মার্চ) ভোরে তেহরানের পথে পথে মিছিল হয়েছে, স্লোগান হয়েছে। যুদ্ধ আপাতত থামবে, এমন সম্ভাবনায় উচ্ছ্বাস দেখা গেছে তেহরানের বাসিন্দাদের মধ্যে।

আলজাজিরার খবর জানায়, যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতির খবরে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি কাজ করে। তার বহিঃপ্রকাশ হিসেবেই মানুষ রাস্তায় নেমে উল্লাস করে।

গণমাধ্যমে প্রকাশিত ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, মানুষজন ইরানের পতাকা ও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবি নিয়ে রাজপথে নামে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ