ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

লটারির মাধ্যমে ঢাকার সাব-রেজিস্ট্রার বদলি শুরু আজ

ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি শুরু হবে আজ। বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় আইন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ লটারি অনুষ্ঠিত হবে।

গত ৪ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে আইন মন্ত্রণালয় জানিয়েছে, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ অক্টোবর সকাল ১০টায় আইন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ লটারি অনুষ্ঠিত হবে। ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোর জন্য নির্ধারিত পদগুলোতে দেশের বিভিন্ন জেলার সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত সাব-রেজিস্ট্রারদের মধ্য থেকে লটারির মাধ্যমে বদলি করা হবে। লটারি কার্যক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান উপস্থিত থাকবেন।

জনসাধারণের সম্পত্তি নিবন্ধন-সংক্রান্ত সেবা আরও সহজ, সুশৃঙ্খল ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে সাব-রেজিস্ট্রি অফিসগুলোর কার্যক্রমে প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কার ও শৃঙ্খলা নিশ্চিত করতে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম চালু করা হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ