ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, হামলায় ইরানের বহু সামরিক নেতা নিহত হয়েছেন। রোববার (৫ এপ্রিল) সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করেছেন ট্রাম্প। ভিডিওতে বিশাল বিস্ফোরণ দেখা গেছে।
ট্রাম্প লিখেছেন, তেহরানে চালানো তুমুল হামলায় ইরানের অনেক সামরিক নেতা, যারা দেশটিকে খারাপ ও অবিবেচকের মতো নেতৃত্ব দিয়েছে, তাদেরসহ আরও অনেক কিছুর ইতি ঘটেছে!
তবে এসব হামলায় ইরানের ঠিক কতজন সামরিক নেতা নিহত হয়েছেন বা দেশটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। এ ছাড়া ট্রাম্পের এমন দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরান।
ট্রাম্পের পোস্ট করা ভিডিওতে কালো কিন্তু বিকট বিস্ফোরণ এবং যুদ্ধবিমানের শব্দ শোনা গেছে।

‘পাগল’ ট্রাম্পকে থামাতে সাবেক আইএইএ প্রধানের আহ্বান‘পাগল’ ট্রাম্পকে থামাতে সাবেক আইএইএ প্রধানের আহ্বান
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলা রোববার পর্যন্ত টানা ৩৭ দিনে গড়েছে। তবে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না।














