ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

শান্ত ও জ্যোতিদের অস্ট্রেলিয়া সফরের সূচি চূড়ান্ত

চলতি বছরের আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর অক্টোবরে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দলও। ঘরের মাঠের আসন্ন এই সিরিজগুলোর সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

অজিদের বিপক্ষে শুধু দুটি টেস্ট খেলবে টাইগাররা। আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্ট মাঠে গড়াবে। এরপর ২২ আগস্ট পরের টেস্ট ম্যাচ শুরু হবে ম্যাকায়তে।

এরপর অক্টোবর মাসে মেয়েদের সফর। তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টির সিরিজ খেলবে অস্ট্রেলিয়া-বাংলাদেশ। ওয়ানডে সিরিজের তিন ম্যাচ ৯, ১১ এবং ১৪ অক্টোবর।

টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ আয়োজিত হবে ১৮, ২০ এবং ২২ অক্টোবর। ওয়ানডে সিরিজের সব ম্যাচ হবে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ সিডনির নর্থ সিডনি ওভাল মাঠে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ