লম্বা সময় রিয়াল মাদ্রিদকে আটকে রাখল এলচে। কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠল না লিগ থেকে অবনমন এড়াতে লড়তে থাকা দলটি। ফেদে ভালভার্দের দ্যুতিময় আরেকটি পারফরম্যান্সে বড় জয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমালো রিয়াল।
লা লিগায় ঘরের মাঠে রোববার ৪-১ গোলে জিতেছে মাদ্রিদের দলটি।
২৮ ম্যাচে ২১ জয় ও তিন ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৬৭ পয়েন্ট নিয়ে চূড়ায়।
গত নভেম্বরে লিগে দুই দলের প্রথম দেখায় রিয়ালের সঙ্গে ২-২ ড্র করেছিল এলচে।
এবার ৩৯ মিনিট পর্যন্ত স্বাগতিকদের আটকে রেখেছিল তারা। এরপর হুড়মুড় কলে ভেঙে পড়ে তাদের রক্ষণ দেয়াল। ৩৯তম মিনিটে গতিময় ভলিতে ‘ডেডলক’ ভাঙেন আন্টোনিও রুডিগার। ২০২৪ সালের জানুয়ারির পর ক্লাবের হয়ে প্রথম গোল করলেন জার্মান ডিফেন্ডার।

পাঁচ মিনিট পর ব্যাবধান দ্বিগুণ করেন ভালভের্দে। ডি বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন উরুগুয়ের অভিজ্ঞ মিডফিল্ডার।
সিটির বিপক্ষে আগের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক করেন ভালভের্দে। তার রেশ থাকতেই জালের দেখা পেলেন এই ম্যাচেও আক্রমণভাগে খেলা রিয়াল সহ-অধিনায়ক।
৫৯তম মিনিটে এক সঙ্গে ভালভের্দে, ভিনিসিউস ও অহেলিয়া চুয়ামেনিকে তুলে নেন রিয়াল কোচ। পরে আরেন আরও তিনটি পরিবর্তন। তাতে অবশ্য রিয়ালের খেলায় কোনো প্রভাব পড়েনি।
৬৬তম মিনিটে দানিয়েল ইয়ানেসের ফ্রি কিকে অরক্ষিত ডিন হাউসেন চমৎকার হেডে ব্যবধান বাড়ে।
৮৫তম মিনিটে একটি ক্রস ঠেকাতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন রিয়ালের মানুয়েল আনহেল।
৮৯তম মিনিটে নিজেদের অর্ধ থেকে নেওয়া শটে জালে খুঁজে নেন আর্দা গিলের! অনেকটা এগিয়ে থাকা এলচে গোলরক্ষক সময় মতো ফিরতে পারেননি! তার মাথার উপর দিয়ে বল গিয়ে আশ্রয় নেয় জালে।


















