ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৪:০১ অপরাহ্ন

সাপ্তাহিক রিটার্নে মুনাফা ২১ খাতে

চলতি সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ২১ খাতে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২১ খাতের কোম্পানিতে বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সিমেন্ট খাতে। এই খাতে ৭.৬২ শতাংশ দর বেড়েছে। আইটি খাতে ৫.২৮ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা জীবন বীমা খাতে ৪.৬৫  শতাংশ দর বেড়েছে।

এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- ভ্রমণ-অবকাশ খাতে ৩.৮ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ৩.৭৭ শতাংশ, আর্থিক খাতে ৩.৫৭ শতাংশ, কাগজ খাতে ৩.৫৫ শতাংশ, সিরামিক খাতে ৩.৫৪ শতাংশ, বস্ত্র খাতে ৩.৫ শতাংশ, সাধারণ বিমা খাতে ৩.৩ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২.৮৭ শতাংশ, ব্যাংক খাতে ২.২৪ শতাংশ, ট্যানারি খাতে ২.০৫ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১.৭৯ শতাংশ, পাট খাতে ১.৭ শতাংশ, ফার্মা খাতে ১.৬৫ শতাংশ, খাদ্য খাতে ১.৫৯ শতাংশ, সেবা-আবাসন খাতে ১.২৬ শতাংশ, প্রকৌশল খাতে ১.২৬ শতাংশ, কর্পোরেট বন্ড খাতে দশমিক ৪৩ শতাংশ ও বিবিধ খাতে দশমিক ৪২ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ