তিতাস গ্যাসের সম্মানিত গ্রাহকগণের নিকট হতে অনলাইন পদ্ধতিতে গ্যাস বিল আদায়ের লক্ষ্যে তিতাস গ্যাস টি. এণ্ড ডি. পিএলসি এবং সিটি ব্যাংক পিএলসি -এর মধ্যে অদ্য ০৪ মার্চ, ২০২৬ তারিখে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের ডিএমডি ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মহোদয় উপস্থিত ছিলেন। এছাড়া, উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কোম্পানির সচিব মহোদয় এবং ব্যাংকের ডিএমডি মহোদয় নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।


















