ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২:৪৭ অপরাহ্ন

বিমানের সাবেক এমডি সাফিকুর স্ত্রীসহ রিমান্ডে

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী সাফিকুর রহমান, তার স্ত্রী বীথি আক্তারসহ চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে এ আদেশ দেন। সাফিকুর রহমানের পাঁচ দিন, তার স্ত্রী বিথীর সাত দিন, গৃহকর্মী রুপালী খাতুনের পাঁচ দিন এবং মোছা. সুফিয়া বেগমের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বেলা তিনটার কিছু পরে আসামিদের আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আরজি জানান। অন্যদিকে ভুক্তভোগীর আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন। গত ৫ ফেব্রুয়ারি সাফিকুরের নিয়োগ বাতিল করে সরকার।

গত ২ ফেব্রুয়ারি রাত সাড়ে তিনটার দিকে উত্তরা ৯ নম্বর সেক্টরের বাসা থেকে আসামিদের গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পরে শিশু নির্যাতনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাফিকুরসহ অপর আসামিদের কারাগারে পাঠানো হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ