ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন

চীনে উত্তরাঞ্চলে বিস্ফোরণে নিহত ৮

চীনের উত্তরাঞ্চলে শনিবার (৭ জানুয়ারি) একটি ছোট বায়োটেক কোম্পানিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। রবিবার হতাহতের সংখ্যা নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শনিবার ভোরে শানসি প্রদেশের শুওইয়াং শহরে এ বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান জিয়াপেং বায়োটেকনোলজির আইনগত প্রতিনিধিকে আটক করা হয়েছে এবং শহর কর্তৃপক্ষ একটি দুর্ঘটনা তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া।

শিনহুয়ার প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিষ্ঠানটি পাহাড়ি একটি খাদে অবস্থিত এবং বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে গাঢ় হলুদ রঙের ধোঁয়া উঠতে দেখা গেছে। প্রতিষ্ঠানটির নিজস্ব কোনো ওয়েবসাইট নেই এবং বিস্ফোরণের কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চীনের কর্পোরেট নিবন্ধন তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন মাসে প্রতিষ্ঠিত জিয়াপেং বায়োটেকনোলজি পশুখাদ্য, কয়লাজাত পণ্য এবং নির্মাণসামগ্রী নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ