ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ন

লেনদেনে সেরা স্কয়ার ফার্মা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে স্কয়ার ফার্মাসিটিক্যালস পিএলসি। কোম্পানিটির আজ  ১৯ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ৭০৮ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১১ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এপেক্স স্পিনিং ৬ কোটি ৯০  লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ৬ কোটি ৫২ লাখ, মালেক স্পিনিং ৬ কোটি ৪৪ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ৫ কোটি ৯০ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ৫ কোটি ৮৮ লাখ, এসিআই ৫ কোটি ৬৪ লাখ, লাভেলো ৫ কোটি ৪৯ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ