ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে স্কয়ার ফার্মাসিটিক্যালস পিএলসি। কোম্পানিটির আজ ১৯ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ৭০৮ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১১ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এপেক্স স্পিনিং ৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ৬ কোটি ৫২ লাখ, মালেক স্পিনিং ৬ কোটি ৪৪ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ৫ কোটি ৯০ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ৫ কোটি ৮৮ লাখ, এসিআই ৫ কোটি ৬৪ লাখ, লাভেলো ৫ কোটি ৪৯ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/