ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

থাইল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২২

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে যাত্রীবাহী একটি ট্রেনের ওপর নির্মাণাধীন প্রকল্পের ক্রেন ভেঙে পড়ায় অন্তত বাইশ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পঞ্চান্ন জন। বুধবার (১৪ জানুয়ারি) সকালে নাখন রাতচাসিমা প্রদেশের সিখিও জেলায় এ দুর্ঘটনা ঘটে।

রাজধানী ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশের উদ্দেশে যাত্রা করা ট্রেনটি একটি উচ্চগতির রেলপথ নির্মাণস্থলের নিচ দিয়ে যাওয়ার সময় ওপর থেকে ক্রেনটি ধসে পড়ে। এতে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং অল্প সময়ের জন্য আগুন ধরে যায়।

ব্যাংকক থেকে আল জাজিরার সূত্রে জানা যায়, শুরুতে নিহতের সংখ্যা চার বলা হলেও তা দ্রুত বারোতে পৌঁছায়। পরে থাই পুলিশের বরাতে নিশ্চিত হওয়া যায়, নিহতের সংখ্যা বেড়ে অন্তত বাইশে দাঁড়িয়েছে এবং আরও বাড়তে পারে।

পুলিশ জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং উদ্ধার তৎপরতা চলছে। দুর্ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার কাজ অব্যাহত থাকায় হতাহতের চূড়ান্ত সংখ্যা পরে জানা যাবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ