ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির আজ ৭২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২২ হাজার ৯৫৩ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আইপিডিসি ফিন্যান্স। কোম্পানিটির ৬২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্রাক ব্যাংক ৪২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এনসিসি ব্যাংক ৩০ কোটি ১৯ লাখ, মালেক স্পিনিং ২৯ কোটি ৮০ লাখ, বিডি থাই ২৮ কোটি ৮৮ লাখ, রিলায়েন্স ইনস্যুরেন্স ২৭ কোটি ৭৯ লাখ, বেক্সিমকো ফার্মা ২৭ কোটি ৫১ লাখ, আইটিসি ২৬ কোটি ৩৪ লাখ ও সিটি ব্যাংকের ২৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















