ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন

৫০০ কোটি টাকার স্টার্ট-আপ পুনঃঅর্থায়ন তহবিল বাস্তবায়নে এনআরবি ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর

নতুন উদ্যোক্তা তৈরি ও দেশের উদীয়মান ব্যবসায়ী উদ্যোগগুলোকে সমর্থন করার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক ৫০০ কোটি টাকার স্টার্ট-আপ পুনঃঅর্থায়ন তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। এই তহবিল বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে এনআরবি ব্যাংক পিএলসি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির পরিচালক নওশাদ মোস্তফা এবং এনআরবি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ শাহীন হাওলাদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন্নাহার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডাইরেক্টর হোসনে আরা শিখা এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, এই পুনঃঅর্থায়ন তহবিল দেশের স্টার্ট-আপ খাতকে শক্তিশালী করবে এবং নতুন উদ্যোক্তাদের জন্য আর্থিক সহায়তার পথ সুগম করবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ