ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩:৩৯ পূর্বাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ। লিটন কুমার দাসের নেতৃত্বাধীন দলে তেমন কোনো চমক নেই। সহ-অধিনায়ক হিসেবে আছেন সাইফ হাসান। সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। অনুমিতভাবেই দলে ফিরেছেন পেস তারকা তাসকিন আহমেদ।

সিডনি টেস্ট শুরুর আগে বীরোচিত সংবর্ধনা পেলেন সন্ত্রাসী হামলা ঠেকানোর নায়কসিডনি টেস্ট শুরুর আগে বীরোচিত সংবর্ধনা পেলেন সন্ত্রাসী হামলা ঠেকানোর নায়ক

ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া বিশ্বকাপ আসরের দলটিতে জায়গা হয়নি উইকেটকিপার–ব্যাটসম্যান জাকের আলীর। অথচ, তিন মাস আগেও তিনি বাংলাদেশকে টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন। অন্যদিকে খুব ভালো ফর্মে না থাকলেও টিকে গেছেন আরেক কিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ দুই সিরিজে তিন ম্যাচ খেলে তার রান ৫, ১ ও ৫।

চলমান বিপিএলে ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে থাকা নাজমুল হোসেন শান্তরও জায়গা হয়নি বিশ্বকাপ দলে। সর্বশেষ ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের মোট ৬ ক্রিকেটার এবারের দলে নেই। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনাল হবে মার্চের ৮ তারিখ।

বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ