ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৮:১৩ অপরাহ্ন

সাত ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে দীর্ঘ সাত ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। নৌ-দুর্ঘটনার আশঙ্কায় বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে সাময়িকভাবে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। পরে আজ সকাল ১০টার দিকে চলাচল স্বাভাবিক করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ঘাট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে রাত ৩টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, সকালে কুয়াশার তীব্রতা কমে এলে নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হয়। পরিস্থিতি অনুকূলে আসায় সকাল ৯টা ৫০ মিনিট থেকে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়। এতে দুই ঘাটেই আটকে থাকা যাত্রী ও যানবাহনের চাপ ধীরে ধীরে কমতে শুরু করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ