ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬, ৬:০৬ অপরাহ্ন

ধূমপানের শাস্তি বাড়িয়ে সরকারের নতুন অধ্যাদেশ কার্যকর

বিদ্যমান ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ আরও শক্তিশালী করার উদ্দেশ্যে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে কার্যকর হয়েছে।

এই অধ্যাদেশের মূল লক্ষ্য হলো তামাক ও নিকোটিনজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে জনগণকে সুরক্ষা দেওয়া, বিড়ি উৎপাদন সংক্রান্ত পৃথক অধ্যাদেশ বাতিল করে একীভূত আইন প্রণয়ন, ই-সিগারেট, ভ্যাপ, হিটেড টোব্যাকোসহ সব উদীয়মান তামাকপণ্য সম্পূর্ণ নিষিদ্ধ করা।

গুরুত্বপূর্ণ পরিবর্তন ও সংযোজন:
১. তামাকজাত দ্রব্যের সংজ্ঞা সম্প্রসারণ:
ই-সিগারেট, ENDS, HTP, নিকোটিন পাউচসহ সব উদীয়মান পণ্য তামাকজাত দ্রব্য হিসেবে অন্তর্ভুক্ত। ‘পাবলিক প্লেস’-এর সংজ্ঞা বিস্তৃত করা হয়েছে।

২. পাবলিক প্লেসে নিষেধাজ্ঞা:
সকল পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিষিদ্ধ। ভ্রষ্টলঙ্ঘনে জরিমানা ৩০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২,০০০ টাকা নির্ধারণ।

৩. বিজ্ঞাপন ও প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ:
প্রিন্ট, ইলেকট্রনিক, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, OTT প্ল্যাটফর্মসহ সব মাধ্যমে তামাক বিজ্ঞাপন নিষিদ্ধ। বিক্রয়স্থলে প্যাকেট প্রদর্শন, CSR কার্যক্রমে তামাক কোম্পানির নাম/লোগো ব্যবহারও নিষিদ্ধ।

৪. শিক্ষা ও হাসপাতাল সংলগ্ন বিক্রয় নিষিদ্ধ:
শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, খেলার মাঠ ও শিশুপার্কের ১০০ মিটার সংলগ্ন এলাকায় তামাক বিক্রয় নিষিদ্ধ।

৫. ই-সিগারেট ও উদীয়মান তামাকপণ্য নিষিদ্ধ:
উৎপাদন, আমদানি, রপ্তানি, সংরক্ষণ, বিক্রয় ও ব্যবহার দণ্ডনীয় অপরাধ। সর্বোচ্চ ৬ মাস কারাদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানা।

৬. কুম্ভি পাতা ও টেন্ডু পাতার বিড়ি নিষিদ্ধ:
উৎপাদন, বিপণন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। Bidi Manufacture (Prohibition) Ordinance, 1975 বাতিল।

৭. আসক্তিমূলক দ্রব্য মিশ্রণ নিষিদ্ধ:
তামাকজাত দ্রব্যে ক্ষতিকর আসক্তিমূলক পদার্থ মেশানো শাস্তিযোগ্য অপরাধ।

৮. স্বাস্থ্য সতর্কবার্তা ও স্ট্যান্ডার্ড প্যাকেজিং:
প্যাকেটের ৭৫% জায়গায় রঙিন ছবি ও সতর্কবাণী বাধ্যতামূলক। স্ট্যান্ডার্ড প্যাকেজিং ছাড়া বিক্রয় নিষিদ্ধ।

৯. শাস্তি ও প্রয়োগ জোরদার:
জরিমানা ও কারাদণ্ড বৃদ্ধি, কোম্পানির লাইসেন্স বাতিল, মালামাল জব্দ, এবং ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মামলা পরিচালনা বিধান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ