ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার ১৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ১৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিডি থাই ফুড লিমিটেডের। এদিন কোম্পানিটির ৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লাভেলো আইসক্রিম ৪ কোটি টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
ওরিয়ন ইনফিউশন ১ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
এশিয়াটিক ল্যাবরেটরিজ ১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/


















