ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

খুলনা পাওয়ারের নওয়াপাড়া প্লান্ট বিক্রি হবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল) তাদের প্ল্যান্ট বিক্রয় বা পুনরায় রপ্তানির জন্য দুবাই-ভিত্তিক একটি কোম্পানির সাথে “অ্যাসেট পারচেজ এগ্রিমেন্ট” সম্পদ ক্রয় চুক্তি সই করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ  (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, প্ল্যান্ট বিক্রির জন্য কেপিসিএল এবং দুবাইয়ের সাবসন এনার্জি এফজেডসিও- এর মধ্যে এই চুক্তি সম্পাদিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে কোম্পানিটি তাদের যশোরের নওয়াপাড়ায় অবস্থিত কেপিসিএল ৪০ মেগাওয়াট প্ল্যান্টটি বিক্রি বা পুনরায় রপ্তানি করবে।

প্ল্যান্ট বিক্রির চুক্তি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের ভবিষ্যতের কৌশলগত পরিকল্পনার একটি অংশ। এই ধরনের সম্পদ বিক্রয় বা রপ্তানি সাধারণত কোম্পানির আর্থিক কাঠামো এবং ভবিষ্যৎ প্রকল্পের ওপর প্রভাব ফেলে। তবে চুক্তির বিস্তারিত আর্থিক মূল্য বা শর্তাবলী সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ