বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের ব্যাবধানে ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৬৫.২৫ পয়েন্ট বা ৫.৩৪ শতাংশ কমেছে। আর ডিএসইর বাজার মূলধন কমেছে ১৬ হাজার ৯৪১ কোটি টাকার। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৯৭৪ কোটি ৫৪ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৯০ হাজার ৯১৫ কোটি ৮৯ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন কমেছে ২.৪৫ শতাংশ বা ১৬ হাজার ৯৪১ কোটি ৩৫ লাখ টাকা।
গত সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৭৭১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৪২২ কোটি ২৩ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৬৫০ কোটি ৪৬ লাখ টাকার লেনদেন কমেছে।
এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ২৬৫ দশমিক ২৫ পয়েন্ট বা ৫ দশমিক ৩৪ শতাংশ কমে ৪ হাজার ৭০২ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৮৯.৩৬ পয়েন্ট কমে ১ হাজার ৮৫১ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ৩৬৩টির এবং অপরবর্তিত রয়েছে ৩টির।
বিজনেস আই/


















