ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ১:০৮ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক বিকেলে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (২২ অক্টোবর) বিকেল ৫টায় এ বৈঠকটি অনুষ্ঠিত হবে।

এনসিপির পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩১ আগস্টও নির্বাচন ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ