ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনেদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির দর বেড়েছে। এদিন ডিএসইতে বেলা ১১টা ২৬ মিনিট পরযন্ত ৫৩৭ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার লেনদেনের দেড় ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে দশমিক ৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭১৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৫৯ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮০টির, দর কমেছে ১৩২টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮০টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ((সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ১২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/


















