ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১:৪৯ অপরাহ্ন

ফারইস্ট নিটিংয়ের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ারহেল্ডারদের ১২ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ। (প্রতিটি ১০ টাকার শেয়ারে বিনিয়োগকারীরা প্রতি শেয়ারে  ১ টাকা ২০ পয়সা করে লভ্যাংশ পাবে।)

মঙ্গলবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৭১ পয়সা। আগের বছর একই সময় আয় ছিল ১ টাকা ৬৪ পয়সা।

৩০ জুন, ২০২৫ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ৩৭ পয়সা। আগের বছর কোম্পানিটির এনএভি ছিল ২১ টাকা ০৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ ডিসেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ আগামী ১৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন