ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ৬:০৭ অপরাহ্ন

সূচক পতনের পেছনে যে ১০ কোম্পানি

দেশের পুঁজিবাজারে সোমবার (৬ অক্টোবর) মূল্য সূচকের  পতনে হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্য সূচক ২৩ পয়েন্ট কমেছে। আর এই পতনের পেছনে ভূমিকা রেখেছে স্কয়ার ফার্মাসহ ১০ বড় মূলধনী কোম্পানি।

লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মা, ইউসিবি, বিএটিবিসি, লাফার্জহোলসিম বাংলাদেশ, ইস্টার্ণ ব্যাংক, ব্রাক ব্যাংক, ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ও ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।

 স্কয়ার ফার্মা

সূচক পতনে সর্বোচ্চ অবদান রেখেছে স্কয়ার ফার্মা। কোম্পানিটির অবদান ২.১৯ পয়েন্ট। কোম্পানিটির আজ ১ টাকা ২০ পয়সা বা দশমিক ৫৬ শতাংশ দর কমেছে। কোম্পানিটির শেয়ার আজ সর্বশেষ ২১৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

ইউসিবি

সূচক পতনে দ্বিতীয় সর্বোচ্চ অবদান রেখেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। ব্যাংকটির অবদান ১.৫১ পয়েন্ট। কোম্পানিটির আজ ৩০ পয়সা বা ২.৮০ শতাংশ দর কমেছে। কোম্পানিটির শেয়ার আজ সর্বশেষ ১০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

বিএটিবিসি

পুঁজিবাজারে বহুজাতিক কোম্পানি বিএটবিসি আজ ডিএসই সূচক পতনে ১.৪১ পয়েন্ট অবদান রেখেছে। আজ ডিএসইতে শেয়ারটির দর ২ টাকা ৭০ পয়সা বা দশমিক ৯৭ শতাংশ কমে  ২৭৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

সূচক পতনে ভূমিকা রাখা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লাফার্জহোলসিম ১.২৪ পয়েন্ট, ইস্টার্ণ ব্যাংক ১.২০ পয়েন্ট, ব্রাক ব্যাংক ১.১৭ পয়েন্ট,ইসলামী ব্যাংক ১.১৭ পয়েন্ট,পূবালী ব্যাংকের ১.০২ পয়েন্ট,ওয়ালটন হাইটেকের দশমিক ৯৯ পয়েন্ট ও ম্যারিকো বাংলাদেশের দশমিক ৯৭ পয়েন্ট।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ