ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৩৪ পূর্বাহ্ন

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

সাভারের আশুলিয়ায় আয়েশা গার্মেন্টস নামে এক পোশাক কারখানায়আগুন লেগেছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে ওই পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সবুজ ইসলাম বলেন, দুপুর ১২টার পরে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো ফায়ার স্টেশনের তিন ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যায়। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ