পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত বোর্ড সভা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর ৩০ জুন,২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
লাভেলো আইসক্রিমের বোর্ড সভা ৯ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির ৩০ জুন,২০২৫ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সভায় কোম্পানিটির প্রথম ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।
এপেক্স ফুডসের বোর্ড সভা ৮ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

এপেক্স স্পিনিংয়ের বোর্ড সভা ৮ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
আল-মদিনা ফার্মাসিটিক্যালসের বোর্ড সভা ৬ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।


















