ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

‘ব্যক্তি থেকে ব্যক্তি’ লেনদেনে চালু হলো বাংলা কিউআর

দেশে বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) অর্থ লেনদেন সেবা চালু হয়েছে। নতুন এ সেবার মাধ্যমে একজন ব্যক্তি অন্য ব্যক্তির কিউআর কোড স্ক্যান করেই সহজে অর্থ পাঠাতে পারবেন। এতে টাকা পাঠানোর সময় প্রাপকের মোবাইল নম্বর বা ব্যাংক হিসাব নম্বর আলাদাভাবে লেখার প্রয়োজন হবে না।

রোববার (১ নভেম্বর) থেকে এ সেবা চালু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগের ফলে ব্যক্তিপর্যায়ে ডিজিটাল অর্থ স্থানান্তর আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন পদ্ধতিতে অর্থ পাঠাতে প্রাপকের বাংলা কিউআর কোড স্ক্যান করতে হবে। এরপর লেনদেনের প্রয়োজনীয় তথ্য যাচাই করে অর্থ পাঠানো যাবে। এতে প্রাপকের হিসাবসংক্রান্ত তথ্য আলাদাভাবে প্রবেশ করানোর ঝামেলা কমবে।

নতুন এ সেবা দৈনন্দিন আর্থিক লেনদেনে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়াতে সহায়ক হবে। একই সঙ্গে নগদ অর্থের ব্যবহার কমানো এবং দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তারে ভূমিকা রাখবে।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগকে দেশের পেমেন্ট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও আধুনিক করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ