পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং (ঋণমান) নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রেটিংস অনুযায়ী কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’। আর স্বল্প মেয়াদে এসটি-১।
কোম্পানিটি ২০২১ থেকে ২০২৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ৩০ জুন,২০২৫ পরযন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।



















