ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৬:০১ অপরাহ্ন

লভ্যাংশে ব্যতিক্রম ইউনাইটেড পাওয়ার

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি ইউনাইটেডে পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল)।

কোম্পানিটি জ্বালানি খাতে তালিকাভুক্ত বেসরকারি কোম্পানিগুলোর মধ্যে লভ্যাংশ দেয়ার ক্ষেত্রে একটু ব্যতিক্রম। জ্বালানি খাতের বেশিরভাগ কোম্পানি লোকসান গুনলেও ইউপিজিডিসিএল তালিকাভুক্তির পর থেকে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিচ্ছে।

কোম্পানিটির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্র জানায়, ২০২১ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১৮ টাকা ৮০ পয়সা। ২০২২ সালেও কোম্পানিটির ১৭০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। ওই বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমে ১৭ টাকা ২১ পয়সায় নেমে আসে।

তবে ২০২৩ সালে কোম্পানিটির ব্যবসা কিছুটা খারাপ হওয়ায় কমেছে মুনাফা ও লভ্যাংশের পরিমাণ। ওই বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৮০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আর শেয়ার প্রতি আয় হয়েছিল ১৩ টাকা ৮৩ পয়সা।
৩০ জুন,২০২৪ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে কোম্পানির আয় আগের বছর থেকে বেড়েছে।

তথ্য পরযালোচনায় দেখা যায়, কোম্পানিটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্তির পর থেকেই কোম্পানিটি শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিচ্ছে। ২০১৬ সাল থেকে ২০২০ সাল পরযন্ত কোম্পানিটি যথাক্রমে- ১২৫% নগদ, ৯০ শতাংশ নগদ, ৯০ শতাংশ নগদ, ১৩০ শতাংশ নগদ ও ২০২০ সালে ১৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

উল্লেখ্য, সর্বশেষ ২৫ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী ডিএসইতে ইউপিজিডিসিএল ১৪৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হচ্ছে। পুঁজিবাজারে কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ৫৭ কোটি ৯৬ লাখ ৯৫ হাজার ২৭০টি। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৯০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭.৪৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.০১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২.৫২ শতাংশ শেয়ার রয়েছে।

বিজনেজ আই/সাদিয়া

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ