ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১:১০ অপরাহ্ন

৪ কোম্পানির বিক্রেতা নেই

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ৪ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- নাভানা সিএনজি, মিরাকল ইন্ডাস্ট্রিজ, এমারেল্ড অয়েল ও খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টা পরযন্ত ডিএসইতে  নাভানা সিএনজির স্ক্রিনে ১৪ লাখ ৬৭ হাজার ৫২টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ  ২৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আলোচ্য সময়ে মিরাকল ইন্ডাস্ট্রিজের স্ক্রিনে ১০ লাখ ১৪ হাজার ৪৯৬টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ  ৩৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন