ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ২:৪১ পূর্বাহ্ন

সূচকের বড় উত্থান, লেনদেনও  ইতিবাচক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৮৯ কোম্পানির দর বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ৫৭৬ কোটি টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে  ১০৮ কোটি ৪০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪৬৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৯২ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯১ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮৯টির, দর কমেছে ৬০টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৮টির

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসই প্রধান সূচক সিএসপিআই ১ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে  ১০ কোটি  ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন