ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৫:৫১ পূর্বাহ্ন

প্রথম ঘণ্টায় ২২৮ কোম্পানির দরপতন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ লেনদেনে অংশ নেওয়া ২২৮ কোম্পানির দর কমেছে। এদিন বেলা ১১টা পরযন্ত ডিএসইতে ১৬৯ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৫.০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৫৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে  ৮৫টির, দর কমেছে  ২২৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭২টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ৪ কোটি ৯৪ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন