ঢাকা, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৪:৫৪ পূর্বাহ্ন

‘জুলাই পুনর্জাগরণ’ ও ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষ্যে আইসিবি’তে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

‘জুলাই পুনর্জাগরণ’ ও ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষ্যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও সাবসিডিয়ারি কোম্পানিসমূহের কর্মচারীগণের সন্তানদের অংশগ্রহণে ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় আইসিবি এর প্রধান কার্যালয়ে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরেশনের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ্ ফারজানা জাহান, উপসচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়।

আইসিবি’ র উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নূরুল হুদা, আইসিবি’র সাবসিডিয়ারি কোম্পানিসমূহের প্রধান নির্বাহী কর্মকর্তাগণ এবং মহাব্যবস্থাপকগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ