ঢাকা, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৪:৫৪ পূর্বাহ্ন

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব এর সাথে আইসিএসবি-এর প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জনাব মাহবুবুর রহমান এর সাথে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)এর প্রেসিডেন্ট জনাব মো: নাসিমুল হাই এফসিএস এর নেতৃত্বে আইসিএসবি-এর প্রতিনিধি দল সচিবালয়ে তার অফিসে ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দল এর পক্ষ থেকে ইনস্টিটিউটের প্রেসিডেন্ট জনাব মাহবুবুর রহমান এর সাথে আইসিএসবি-এর প্রতিনিধি দলের সদস্যদের পরিচয় করিয়ে দেন। তিনি সদস্যদের পেশাগত উন্নয়নের জন্য আইসিএসবির বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে মাননীয় সচিবকে অবগত করেন এবং ইনস্টিটিউটের ভবিষ্যত পরিকল্পনাসমূহও তুলে ধরেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জনাব জনাব মাহবুবুর রহমান মনোযোগ সহকারে কথাগুলো শুনেন এবং বাংলাদেশে কোম্পানি সেক্রেটারি পেশার পেশাদারিত্ব ও উন্নয়নে আইসিএসবির ভূমিকার প্রশংসা করেন। তিনি তার পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার নিশ্চয়তা প্রদান করেন।
উক্ত সভায় জনাব এ.কে.এম. মুশফিকুর রহমান এফসিএস, ভাইস প্রেসিডেন্ট এবং জনাব শামিবুর রহমান এফসিএস, সেক্রেটারি ইন চার্জ ও সিনিয়র নির্বাহী পরিচালক (অর্থ ও প্রশাসন) উপস্থিত ছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ