ঢাকা, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৪:৫৪ পূর্বাহ্ন

কমোডিটি এক্সচেঞ্জে অনলাইন ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করল আইল্যান্ড সিকিউরিটিজ

গত ৮ ও ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ইং তারিখে চট্টগ্রামের চৌমুহনীর ফারুক চেম্বারে আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের প্রধান কার্যালয়ে অনলাইন মিটিং মাধ্যম জুমে প্রতিষ্ঠানের সকল সদস্যকে নিয়ে কমোডিটি এক্সচেঞ্জের উপর দুটি মিটিং আয়োজন করা হয়। উক্ত মিটিং-এ মডারেটর হিসেবে ছিলেন ইনভেস্টমেন্ট ম্যানেজার মিসেস সায়রা বানু এসিএমএ এবং সনদপ্রাপ্ত মূখ্য ট্রেইনার হিসেবে ছিলেন সিতাকুন্ড শাখা ম্যানেজার জনাব মির্জা মোহাম্মদ মোরশেদ। উক্ত আয়োজনে প্রতিষ্ঠানের সদস্যদেরকে কমোডিটি এক্সচেঞ্জএর উপর বিভিন্ন বিষয়ে ধারণা দেয়া হয় এবং কমোডিটি এক্সচেঞ্জ বিষয়ক বিভিন্ন প্রশ্নউত্তর নিয়ে আলোচনা করা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ