ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ৪:১৩ অপরাহ্ন

আইসিবি ও সিটি ব্রোকারেজ এর মধ্যে ২৫ কোটি টাকার ঋণ চুক্তি

পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহয়তা তহবিল হতে ঋণ প্রদানের জন্য  ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর সাথে সিটি ব্রোকারেজ লিমিটেডের সাথে একটি ঋণ চুক্তি সই হয়েছে। প্রতিষ্ঠান দুইটির মধ্যে শর্তসাপেক্ষে ২৫ কোটি টাকার ঋণচুক্তি সই হয়েছে।

মঙ্গলবার ১৬, সেপ্টেম্বর ২০২৫, ইনভেষ্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর বোর্ড রুমে এই চুক্তি সই হয়।

চুক্তিতে সই করেন আইসিবি এর পক্ষে, নিরঞ্জন চন্দ্র দেবনাথ -ব্যবস্থাপনা পরিচালক, আইসিবি ও সিটি ব্রোকারেজ এর পক্ষে এম. আফফান ইউছুফ -এমডি এবং সিইও, সিটি ব্রোকারেজ লিমিটেড এবং মোহাম্মদ মাহবুবুর রহমান -অতিরিক্ত ব্যাবস্থাপনা পরিচালক, ও সিএফও, সিটি ব্যাংক পিএলসি এবং পরিচালক, সিটি ব্রোকারেজ লিমিটেড।

অনুষ্ঠানে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পক্ষে উপস্থিত ছিলেন মোঃ নূরুল হুদা -উপ-ব্যবস্থাপনা পরিচালক, আইসিবি, মো. হাবীব উল্লাহ -মহাব্যবস্থাপক, আইসিবি, বাবুল চন্দ্র দেবনাথ -উপ-মহাব্যবস্থাপক, আইসিবি, তোরাব আহমদ খান চৌধুরী -উপ-মহাব্যবস্থাপক, আইসিবি।

সিটি ব্রোকারেজ লিমিটেড এর পক্ষে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম মাসুম -ভিপি এবং হেড অব করর্পোরেট, সিটি ব্রোকারেজ লিমিটেড এবং আরাফাত শমশের আলী –সিএফও., সিটি ব্রোকারেজ লিমিটেড।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ